কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে বিশ্বজুড়ে চাকরির বাজারে যে শঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির স্টেট কাউন্সিল এআই যুগের প্রভাবে শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি কমাতে ১৮ দফার একটি নতুন যুগান্তকারী নির্দেশিকা প্রকাশ করেছে।
সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্যে এআই ও অটোমেশনের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ কর্মীদের মধ্যে কর্মসংস্থান হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই চীনা সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো।
নতুন এই নির্দেশিকায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে যখন এআই প্রযুক্তির বিস্তার নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের এই সুনির্দিষ্ট নীতিমালা শ্রমিকদের অধিকার রক্ষা এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করবে।
প্রিন্ট করুন ফটো কার্ড